hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

জলসায়ে ইস্তেরাহাত

২য় ও ৪র্থ রাক‘আতে দাঁড়ানোর সময় দ্বিতীয় সিজদা হতে উঠে সামান্য সময়ের জন্য স্থির হয়ে বসা মুস্তাহাব। একে জলসায়ে ইস্তেরাহাত বা সস্তির বৈঠক বলে।

মালিক ইবনে হুওয়াইরিছ (রাঃ) বলেন, সালাতের মধ্যে রাসূলুল্লাহ ﷺ যখন বেজোড় রাক‘আত শেষ করতেন, তখন স্থির হয়ে না বসা পর্যন্ত দাঁড়াতেন না। [সহীহ বুখারী, হা/৮২৩; আবু দাউদ, হা/৮৪৪; তিরযিমী, হা/২৮৭; নাসাঈ, হা/১১৫২; মিশকাত হা/৭৯৬।]