hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৩

কিয়াম : (সালাতে দাঁড়ানো)

রাসূলুল্লাহ ﷺ ফরয এবং নফল উভয় প্রকার সালাতই দাঁড়িয়ে আদায় করতেন। সালাতে দাঁড়ানোর সময় পা দুটি কিবলামুখী করে দাঁড়াতে হবে। জামাআতে সালাত আদায়ের সময় দু’জনের মধ্যখানে ফাঁক না রেখে উভয়ের কাঁধ ও পা মিলিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে। সালাতে দাঁড়ালে নড়াচড়া না করে স্থিরভাবে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿حَافِظُوْا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قَانِتِيْنَ﴾

তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী সালাতের। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। (সূরা বাকারা- ২৩৮)