hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

যেসব কারণে সালাত বাতিল হয়ে যায়

নিম্নোক্ত কারণসমূহের জন্য সালাত বাতিল হয়ে যায়।

১. সালাতরত অবস্থায় সজ্ঞানে কথা বলা। তবে যদি সে ব্যক্তি এ ব্যাপারে অজ্ঞ থাকে অথবা ভুলে যায়, তবে তার সালাত বাতিল হবে না।

২. সালাতের মধ্যে অধিক হাসলে। তবে হঠাৎ মুচকি হাসি-হাসলে সালাত বাতিল হবে না।

৩. সালাতরত অবস্থায় কোন কিছু আহার বা পান করলে।

৪. অযু ভঙ্গ হয়ে গেলে।

৫. সালাতরত অবস্থায় আমলে কাসির তথা সালাত বর্হিভুত কোন কাজ করলে।

৬. ইচ্ছাকৃত বা বিনা কারণে সালাতের কোন রুকন বা শর্ত পরিত্যাগ করা হলে।