১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯১
আল্লাহ কত বড় মেহেরবান !
সালাত নষ্ট না করার জন্য আল্লাহ কতইনা সুযোগ-সুবিধা দিয়েছেন। এজন্য যতক্ষণ পর্যন্ত কোন মানুষের হুশ-বুদ্ধি ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তাকে সালাত পড়তেই হবে। বিশেষ কোন অসুবিধার কারণে সালাত ছুটে গেলে কাযা পড়ে নেবেন। হঠাৎ ঘুমের মধ্যে সালাতের সময় চলে গেলে জাগ্রত হওয়ার পরেই তা পড়ে নিন, তাহলে আপনি এই গোনাহের শাস্তি থেকে বেঁচে যাবেন।
আপনি অসুস্থ, দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না, তখন আপনি বসে সালাত পড়তে পারবেন। বসাও যদি আপনার জন্য কষ্টকর হয় তবে শুয়ে সালাত পড়তে পারবেন। যেভাবে সুবিধা হয় সেভাবেই সালাত আদায়ের সুযোগ রয়েছে।
পরিধানের কাপড় পাক রাখবেন। প্রস্রাব-পায়খানার পর পানি বা ঢিলা অথবা টিসু যেটি আপনার হাতের কাছে পান ব্যবহার করুন, এতে কাপড় নাপাক হবে না। গোসল ফরয হওয়ার কোন কারণ না ঘটলে যতই কাজকর্ম করেন না কেন কেবল অযু করেই সালাত পড়তে পারবেন।
আল্লাহ তা‘আলা আমাদেরকে এত সুযোগ-সুবিধা দেয়ার পরও কেন আমরা সালাত পড়ব না। আসলে ইসলামের বিধান পালন করা কঠিন কিছু নয়। আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿يُرِيْدُ اللهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِكُمُ الْعُسْرَ﴾
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না।
(সূরা বাকারা- ১৮৫)
আমরা আল্লাহর হুকুম পালন করি না বলেই তা কঠিন মনে হয়। তাই আসুন! আমরা সবাই মিলে ইসলামের বিধান মেনে চলি। নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এতে দুনিয়া ও আখিরাতে আমরা কল্যাণ লাভ করতে পারব, ইনশা-আল্লাহ। হে আল্লাহ! আমাদের সবাইকে আপনার দ্বীন মেনে চলার তাওফীক দান করুন। আমীন!