১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
ইস্তিঞ্জার আদব
কোন প্রয়োজনে চিলিমচি বা অন্য কিছুতে ঘরের মধ্যে মলমূত্র করা জায়েয আছে তবে ঐ প্রস্রাব যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলা উচিত। অনুরূপভাবে বাচ্চাদেরকে কমটে প্রস্রাব-পায়খানা করানো হয়। তাও তাড়াতাড়ি পরিষ্কার করা উচিত।
ইস্তিঞ্জা করার কিছু নিয়ম রয়েছে, যা পালন করা বাঞ্ছনীয়। আর তা হলো :
১. হাড্ডি ও গোবর দ্বারা ইস্তিঞ্জা না করা :
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : لَا تَسْتَنْجُوْا بِالرَّوْثِ ، وَلَا بِالْعِظَامِ ، فَإِنَّهٗ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ
আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা গোবর ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করো না। কেননা তা তোমাদের ভাই জিনদের খাবার। [সহীহ মুসলিম, হা/৬৮২; তিরমিযী, হা/১৮; মুসনাদে আহমাদ, হা/৪৩৮১।]
২. ডান হাত দ্বারা ইস্তিঞ্জা না করা :
عَنْ أَبِى قَتَادَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ -ﷺ -: لَا يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَه بِيَمِيْنِهٖ وَهُوَ يَبُوْلُ وَلَا يَتَمَسَّحْ مِنَ الْخَلَاءِ بِيَمِيْنِهٖ وَلَا يَتَنَفَّسْ فِى الْإِنَاءِ
আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের কেউ যেন প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ না ধরে। পায়খানার পর ডান হাত দিয়ে শৌচকার্য না করে এবং পানি পান করার সময় পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে। [সহীহ বুখারী, হা/১৫৩; সহীহ মুসলিম, হা/৬৩৬।]
৩. ইস্তিঞ্জার পর মাটি অথবা সাবান বা এ জাতীয় কিছু দ্বারা হাত ধৌত করা :
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كَانَ النَّبِىُّ -ﷺ - إِذَا أَتَى الْخَلَاءَ أَتَيْتُه بِمَاءٍ فِى تَوْرٍ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجٰى قَالَ أَبُو دَاو دَ فِى حَدِيْثِ وَكِيْعٍ ثُمَّ مَسَحَ يَدَه عَلَى الْأَرْضِ
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ ﷺ পায়খানায় গমন করতেন তখন আমি তার জন্য পিতল বা চামড়ার পাত্রে পানি নিয়ে যেতাম। অতঃপর তিনি তা দ্বারা ইসিত্মঞ্জা করতেন। আবু দাউদ (রহ.) বলেন, ওয়াকে (রাঃ) এর হাদীসে রয়েছে যে, অতঃপর তিনি মাটির উপর হাত মাজতেন। [আবু দাউদ, হা/৪৫; ইবনে মাজাহ, হা/৬৭৮; নাসাঈ, ১/৪৫; মিশকাত, হা/৩৬০।]
৪. সন্দেহ দূর করার জন্য অযুর পর পানি ছিটানো :
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً وَنَضَحَ فَرْجَهٗ
ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ একবার করে অযু করতেন এবং তার লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। [দারেমী, হা/৭১১; বায়হাকী, ১/১৬১।]
৫. ঢিলা ব্যবহার করা অবস্থায় মানুষের সামনে চলাচল করা নির্লজ্জতা :
এমন অনেক লোক রয়েছেন, যারা প্রস্রাব করার পর প্রস্রাবখানা থেকে বের হয়ে লজ্জাস্থানে হাত দিয়ে জনসমক্ষে হাটাহাটি ও কাশাকাশি করতে থাকেন। অনেকে আবার লজ্জাস্থান ধরে এক পায়ের উপর আরেক পা দিয়ে চাপ দেন। এগুলো অতি নির্লজ্জ কাজ। এগুলো কোনটাই সুন্নাত নয়। যদি কারো প্রস্রাবের ফোটা নির্গত হতে দেরি হয় বা সন্দেহ থাকে তবে ঐ ব্যক্তির জন্য উচিত হলো প্রস্রাবখানায় থাকা অবস্থায় একটু সময় নিয়ে ভালোভাবে পবিত্রতা অর্জন করা।