hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

অসুস্থ ব্যক্তির সালাত

ইমরান ইবনে হুসাইন (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি অর্শ্বরোগে ভুগছিলাম, তাই আমি নবী ﷺ কে সালাত আদায় করার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বললেন, দাঁড়িয়ে সালাত আদায় করো; না পারলে বসে আদায় করো; আর তাও না পারলে শুয়ে আদায় করো। [আবু দাউদ, হা/৯৫২; ইবনে মাজাহ, হা/১২২৩।]

ইমরান ইবনে হুসাইন (রাঃ) আরো বলেন, আমি তাঁকে বসে সালাত আদায় করার ফযীলত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, দাঁড়িয়ে সালাত আদায় হচ্ছে উত্তমপন্থা। যদি কেউ বসে আদায় করে, তাহলে দাঁড়িয়ে আদায়কারীর তুলনায় অর্ধেক ফযীলত পাবে। আর যদি কেউ শোয়া অবস্থায় বা হেলান দেয়া অবস্থায় সালাত আদায় করে, তাহলে সে বসে আদায়কারীর তুলনায় অর্ধেক ফযীলত পাবে। [আবু দাউদ, হা/৯৫১; ইবনে মাজাহ, হা/১২৩১।]