hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৫

রাসূলুল্লাহ ﷺ যেভাবে কিরাআত পাঠ করতেন

রাসূলুল্লাহ ﷺ কুরআন পড়ার সময় থেমে থেমে পড়তেন। হাদীসে এসেছে,

عَنْ اُمِّ سَلَمَةَ ، اَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَةِ رَسُوْلِ اللهِ ﷺ ، فَقَالَتْ : كَانَ يُقَطِّعُ قِرَاءَتَهٗ اٰيَةً اٰيَةً : ﴿بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ﴾ ﴿اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ﴾ ﴿اَلرَّحْمٰنِ الرَّحِيْمِ﴾ ﴿مَالِكِ يَوْمِ الدِّيْنِ﴾

উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত। একদা তাঁকে রাসূলুল্লাহ ﷺ এর কিরাআত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ প্রত্যেক আয়াতে ওয়াক্ফ করতেন এবং লম্বা করে তারতীলের সাথে পড়তেন। যেমন ‘‘বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম’’ বলে থামতেন, তারপর ‘‘আলহামদুলিল্লা-হি রাবিবল আ-লামীন’’ বলে থামতেন। তারপর ‘‘আর রাহমা-নির রাহীম’’ বলে থামতেন। তারপর ‘‘মা-লিকি ইয়াওমিদ্দীন’’ বলে থামতেন। [মুসনাদে আহমাদ হা/ ২৬৬২৫, মুস্তাদরাকে হাকেম, হা/২৯১০; জামেউস সগীর, হা/৯১৩১।]