hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

সালাতে যা পড়া হয় তার অর্থ জানা জরুরি

সালাতে মনোযোগ তৈরি করার জন্য সালাতে যা পড়া হয় তার অর্থ জানা একান্ত প্রয়োজন। অর্থ জানা থাকলে যখন যা পড়া হবে তখন তার অর্থের দিকে মনোযোগ দেয়া সহজ হবে।

আল্লাহ তা‘আলা কুরআন মাজীদে ইরশাদ করেন,

﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَاَنْتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ﴾

হে ঈমানদারগণ! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না যতক্ষণ না তোমরা যা বলছ তা বুঝতে পার। (সূরা নিসা-৪৩)

কোন বাক্যের অর্থ বুঝার জন্য সেই ভাষা জানা আবশ্যক। আমরা সালাতের দু‘আ কালাম আরবি ভাষায় পাঠ করি কিন্তু অধিকাংশই আরবি ভাষা জানি না; অথচ নবী ﷺ এর ভাষা আরবি, কুরআন-হাদীসের ভাষা আরবি এবং জান্নাতীদের ভাষাও হবে আরবি। তাই আমাদের আরবি ভাষা শিক্ষা করা উচিত। মনে রাখার জন্য শাব্দিক অর্থ জানা প্রয়োজন। শাব্দিক অর্থ জানা থাকলে পড়ার সময় মজা পাওয়া যায়। সেজন্য এ বইয়ে সালাতের প্রয়োজনীয় সূরা ও দু‘আসমূহের শাব্দিক অনুবাদও দেয়া হয়েছে।