hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِهٖ مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

‘‘কিতাবুস্ সালাত’’ বইটি বের করতে পেরে মহান আল্লাহর অগণিত শুক্রিয়া আদায় করছি। দরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।

সালাত হলো ইসলামের মূল ভিত্তিসমূহের মধ্যে দ্বিতীয় ভিত্তি। মুসলিম, বালেগ, নারী-পুরুষ সকলের জন্য যতক্ষণ পর্যমত্ম তার জ্ঞান-বুদ্ধি ঠিক আছে ততক্ষণ পর্যমত্ম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তার উপর ফরয। আর সালাত সেভাবেই আদায় করতে হবে, যেভাবে রাসূলুল্লাহ ﷺ আদায় করেছেন। নবী ﷺ বলেছেন,

صَلُّوْا كَمَا رَاَيْتُمُوْنِيْ اُصَلِّيْ

তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। (সহীহ বুখারী, হা/৬৩১, ৭২৪৬; সহীহ ইবনে খুযায়মা, হা/৩৯৭)

তাই রাসূলুল্লাহ ﷺ কীভাবে সালাত আদায় করেছেন তা জানা সকলের দায়িত্ব। যার সালাত যত বেশি নবী ﷺ এর সুন্নাত অনুযায়ী হবে তার সালাত তত বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে।

সালাত আল্লাহর স্মরণেই আদায় করতে হয়। সূরা ত্বা-হা এর ১৪ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আমার স্মরণেই সালাত কায়েম করো।’’ কিন্তু সালাতে দাঁড়ালে নানা বিষয় মনে পড়তে থাকে। মনোযোগ দিয়ে সালাত আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে বইটিতে।

বাজারে নামায শিক্ষা বইয়ের অভাব নেই। কিমত্মু সালাতের সঠিক নিয়ম-কানুন সম্বলিত বই খুব কমই আছে। অনেকে নির্দিষ্ট কোন দল বা মতামতের অনুসরণ করেই সালাতের বই লিখেছেন। এর ফলে সালাত সংক্রামত্ম অনেক সহীহ হাদীসের উপর আমল বাদ পড়েছে। আবার তাতে এমন অনেক নিয়ম-কানুন লিখা হয়েছে, যার কোন ভিত্তি নেই।

সেজন্য সরাসরি হাদীসগ্রন্থ থেকে হাদীসের তাহকীক (সনদ যাচাই) করে মাকতাবাতুশ শামেলা এর নাম্বার অনুযায়ী মূল হাদীস গ্রন্থের নাম্বার দিয়ে দলীলসহ এ গ্রন্থটি সাজানো হয়েছে। যেসব মাসআলায় মতভেদ রয়েছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে অধিক সহীহ হাদীসের আলোকে গৃহীত মতামতকে প্রাধান্য দেয়া হয়েছে।

সালাত আদায়ের সঠিক নিয়ম-কানুন এবং সালাতে প্রচলিত ভুলত্রুটিসমূহের আলোচনাসহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এ বইটিতে সংযোজন করা হয়েছে । সেই সাথে গ্রন্থের শুরুতে ‘কিতাবুত তাহারাত’ নামে পবিত্রতা সংক্রামত্ম জরুরি বিষয়সমূহের আলোচনা সম্বলিত একটি অধ্যায়ও সংযোজন করা হয়েছে। আশা করি পাঠক ভাই ও বোনেরা এ বইটির মাধ্যমে সহীহ-শুদ্ধভাবে সালাত আদায়ের ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবেন। ইনশা-আল্লাহ।

বইটি প্রকাশনার কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তা‘আলা যেন সবাইকে উত্তম বিনিময় দান করেন এবং এ খেদমতকে আমাদের সকলের নাজাতের অসীলা বানিয়ে দেন। আমীন!

মা‘আস্সালাম

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী