hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

খাতনা করা

اَلْخِتَانُ এর পরিচয় ও তার হুকুম :

خَتَنٌ - এর আভিধানিক অর্থ হলো, কর্তন করা। পরিভাষায় পুরুষাঙ্গের অগ্রভাগ আবৃতকারী চামড়া ও নারীর যৌনাঙ্গের পর্দা কেটে ফেলাকে খাতনা বলে।

ইবনে কুদামা বলেন, খাতনা করা পুরুষের জন্য ওয়াজিব, আর মহিলাদের জন্য সম্মানজনক। এটা তাদের জন্য ওয়াজিব নয়। [মুগনি (১/৮৫)]

একদা এক ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন,

أَلْقِ عَنْكَ شَعْرَ الْكُفْرِ وَاخْتَتِنْ

অর্থাৎ তুমি তোমার দেহ থেকে কুফরীর চিহ্ন দূর করো এবং খাতনা করো। [আবু দাউদ, হা/৩৫৬; মুসনাদে আহমাদ, হা/১৫৪৭০; বায়হাকী, হা/৭৮১; সিলসিলা সহীহাহ, হা/২৯৭৭।]

খাতনা করা মুসলিমদের নিদর্শন। এটা মুসলিমদেরকে ইয়াহুদি-খ্রিষ্টান থেকে পৃথককারী স্বতন্ত্র বৈশিষ্ট্য। আর বালেগ হওয়ার পূর্বেই বাচ্চাদের খাতনা করানো উত্তম।