hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৮

সালাতুল ইসিত্মখারা

ইসিত্মখারা শব্দের অর্থ হচ্ছে, কল্যাণ কামনা করা বা মঙ্গল চাওয়া। পরিভাষায় কোন বিষয়ে ভালো সিন্ধামেত্ম পৌঁছার লক্ষ্যে আল্লাহর নিকট সাহায্য চেয়ে যে সালাত আদায় করা হয় তাকে সালাতুল ইসিত্মখারা বলে।

একজন মানুষ যতই জ্ঞানী হোক না কেন মানুষ হিসেবে সে দুর্বল এবং তার জ্ঞানও সীমিত। তাছাড়া ভবিষ্যতে কার ভাগ্যে কি আছে বা কীসে কল্যাণ আছে বা কীসে অকল্যাণ আছে এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ তা‘আলাই জানেন। বান্দা অনেক সময় কোন কাজ করতে গিয়ে সেটা ভালো হবে না মন্দ হবে তা নির্ধারণ করতে পারে না। এমতাবস্থায় তার উচিত হলো আল্লাহর সাহায্য চাওয়া। এজন্য যখন কেউ কোন গুরুত্বপূর্ণ কাজ করার সিন্ধামত্ম নেবে তখন সে কাজটা তার জন্য কল্যাণকর হবে কি হবে না সেটা নির্ণয় করার লক্ষ্যে আল্লাহর নিকট সালাত আদায়ের মাধ্যমে সাহায্য চাইবে। আর এটাই হচ্ছে সালাতুল ইসিত্মখারার মূল বিষয়।