hadith book logo

কিতাবুস্ সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৩

তাশাহ্হুদের বৈঠকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা

রাসূলুল্লাহ ﷺ ডান হাতের তর্জনী অর্থাৎ শাহাদাত আঙ্গুল ছাড়া বাকী আঙ্গুলগুলো বন্ধ করে ফেলতেন। তারপর শাহাদাত আঙ্গুল দ্বারা কিবলার দিকে ইশারা করতেন। [সহীহ মুসলিম, হা/১৩৩৮।]

বৈঠকের শুরু থেকে সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত ইশারা করতে থাকবে। [মির‘আত ৩/২২৯; মিশকাত হা/৯০৬-এর টীকা।] মিরআতের লেখক ওবায়দুল্লাহ মুবারকপুরী (রহ.) বলেন, আঙ্গুল ইশারার মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয়া হয়। [মির‘আত ৩/২২৯ পৃঃ।] ইশারার সময় আঙ্গুল দ্রুত নাড়ানো উচিত নয়, যা পাশের মুসল্লির দৃষ্টি আকর্ষণ করে।

‘আশহাদু’ বলার সময় আঙ্গুল উঠাবে ও ‘ইল্লাল্লা-হ’ বলার পর আঙ্গুল নামাবে বলে যে কথা চালু আছে তার কোন ভিত্তি নেই।