১
কিতাবুস্ সালাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪১
মসজিদে যেসব কাজ করা নিষেধ
মসজিদে হারানো বসত্মু তালাশ করা :
মসজিদে হারানো বসত্মু তালাশ করা নিষেধ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কোন লোককে মসজিদে কোন হারানো বসত্মু (উচ্চৈঃস্বরে) তালাশ করতে শুনবে, তখন সে বলবে, আল্লাহ যেন তোমাকে তা ফিরিয়ে না দেন। কেননা মসজিদ এজন্য তৈরি হয়নি। [তিরমিযী, হা/১৩২১; জামেউস সগীর, হা/৫৭৪; মুসত্মাদরাকে হাকেম, হা/২৩৩৯; ইবনে মাজাহ, হা/৭৬৭; মিশকাত, হা/৩৯৯।]
মসজিদে ক্রয়-বিক্রয় করা ও ঝগড়া করা :
মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করা হয়েছে। কারণ এই দুই কাজ আল্লাহর যিকিরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মসজিদে তর্ক বিতর্ক ও অসৌজন্যমূলক আচরণ করা ও ঝগড়া করতে নিষেধ করা হয়েছে। কারণ তাতে শব্দ উচ্চ হয় এবং ঝগড়াকারীদের মুখ দিয়ে এমন কথাও বেরিয়ে যায়, যা মসজিদের আদবের পরিপন্থী।
মসজিদে থুথু ফেলা নিষেধ :
মসজিদে থুথু নিক্ষেপ করা গোনাহ। আর কাফফারা হলো তা মুছে ফেলা। [সহীহ মুসলিম, হা/৪১৫; সহীহ মুসলিম, হা/১২৫৯; আবু দাউদ, হা/৪৭৫; তিরমিযী, হা/৫৭২; মুসনাদে আহমাদ, হা/১৩৪৫৮; জামেউস সগীর, হা/৫১৯৬; মিশকাত, হা/৭০৮।]
মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা :
মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা উচিত নয়। তবে ইলিম বা সদুপদেশের ক্ষেত্রে উচ্চৈঃস্বরে কথা বলা যাবে।