hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০০

কবরের নেয়ামতরাজি :

কবরের সর্বপ্রকার নেয়ামত ও সুখ-সমৃদ্ধি নেককার মুমিনদের জন্য সংরক্ষিত।

১- আল্লাহ তাআলা বলেন:

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ ﴿30﴾ { فصلت : ৩০}

নিশ্চয় যারা বলে, আল্লাহই আমাদের রব, অত:পর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাযিল হয় (এবং বলে) তোমরা ভয় পেয়ো না, দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল। [সূরা ফুসসিলাত: ৩০।]

২-হাদীসে এসেছে

وعن البراء بن عازب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال في المؤمن إذا أجاب الملكين في قبره : ((... فينادي مناد من السماء ، أن صدق عبدي ، فافرشوه من الجنة و ألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة ، قال فيأتيه من روحها و طيبها و يفسح له في قبره مد بصره )) أخرجه أحمد و أبو داود

সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ফেরেশতাদ্বয়ের প্রশ্নের উত্তর দেয়া সম্পন্নকারী মুমিন সম্পর্কে বলছেন : (... তখন আকাশে জনৈক ঘোষণাকারী ঘোষণা দেয়, আমার বান্দা সত্য বলেছে সুতরাং জান্নাত থেকে তার বিছানা বিছিয়ে দাও, জান্নাতী পোশাক তাকে পরিয়ে দাও এবং জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। বর্ণনাকারী বলেন : তখন তার নিকট জান্নাতের বাতাস ও সুঘ্রাণ আসতে থাকে। এবং তার কবরকে দৃষ্টি সীমা পর্যন্ত বিস্তৃত করে দেয়া হয়। [হাদীসটি বিশুদ্ধ সনদে ইমাম আহমাদ ও আবু দাউদ বর্ণনা করেছেন। আহমাদ হাদীস নম্বর : (১৮৭৩৩) আর আবু দাউদ : (৪৭৫৩)।]

মুমিনদেরকে কবরের ভয়, পরীক্ষা ও আযাব থেকে কতিপয় আমলের কারণে মুক্তি দিয়ে দেয়া হয়। সে আমলগুলো যেমন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় পাহারা দেয়া, অনুরূপভাবে যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় ইত্যাদি।