hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫১

পুলসিরাত সর্বপ্রথম কে অতিক্রম করবে

পুলসিরাত সর্ব প্রথম অতিক্রম করবেন নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর উম্মতবৃন্দ। পুলসিরাত একমাত্র মুমিনরাই অতিক্রম করতে পারবে। তাদেরকে তাদের ঈমান ও আমল অনুপাতে তাদের নূর প্রদান করা হবে। অত:পর তার ভিত্তিতে তারা পুলসিরাত অতিক্রম করবে। আমানত ও রেহেমকে ছেড়ে দেয়া হবে তারা এসে পুলসিরাতের ডান ও বাম পাশে দাড়িয়ে যাবে। সেদিন রাসূলগনের দোআ হবে : হে আল্লাহ শান্তি ও নিরাপত্তা দান করুন।

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في حديث الرؤية : (( ويضرب الصراط بين ظهري جهنم , فأكون أنا و أمتي أول من يجيز , ولا يتكلم يومئذ إلا الرسل , و دعوى الرسل يومئذ : اللهم سلم سلم )). متفق عليه

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বর্ণনা সম্বলিত হাদীসে বলেছেন: এবং জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে, আমি ও আমারা উম্মত সর্বপ্রথম তা অতিক্রম করব। সেদিন রাসূলগন ব্যতীত আর কেউ কথা বলবে না, রাসূলগনের দোআ হবে : হে আল্লাহ শান্তি ও নিরাপত্তা দান করুন। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৮০৬) ও (১৮২)]