hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৫

জাহান্নামের শিকল ও বেড়ি:

১-আল্লাহ তাআলা বলেন:

إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا و سعيرا . { الإنسان :৪}

আমি অবিশ্বাসি কাফেরদের জন্য প্রস্ত্তত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। {সূরা ইনসান:৪}

২-অন্যত্র ইরশাদ হচ্ছে:

الَّذِينَ كَذَّبُوا بِالْكِتَابِ وَبِمَا أَرْسَلْنَا بِهِ رُسُلَنَا فَسَوْفَ يَعْلَمُونَ ﴿70﴾ إِذِ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ ﴿71﴾ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ ﴿72﴾ { غافر :৭0- 72}

যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি নবীগণকে প্রেরণ করেছি, সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে। অতএব সত্বরই তারা জানতে পারবে, যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে তাদের-কে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে। অত:পর তাদেরকে আগুনে জ্বালানো হবে। { সূরা গাফের :৭০-৭২}

৩- আল্লাহ তাআলা আরোও ইরশাদ করেন:

إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا ﴿12﴾ وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا ﴿13﴾ { المزمل :১২-১৩}

নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড। গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।{ সূরা মুয্যাম্মিল:১২-১৩}৪-অন্যত্র ইরশাদ হচ্ছে:

خُذُوهُ فَغُلُّوهُ ﴿30﴾ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ﴿31﴾ ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ ﴿32﴾ إِنّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ ﴿33﴾ وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ ﴿34﴾ { الحاقة :৩০-৩৪}

ফেরেশতাদের-কে বলা হবে, ধর একে, গলায় বেড়ি পরিয়ে দাও, অত:পর নিক্ষেপ কর জাহান্নামে। অত:পর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না। {সূরা আল- হাক্কাহ:৩০-৩৪}