hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

আমল দর্শন:

কেয়ামতের দিন বান্দাদের সম্মুখে তাদের কৃত সমূদয় আমল তুলে ধরা হবে। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সম্পাদিত আমল- ছোট কিংবা বড় নেক কিংবা বদ- স্ব চোক্ষে দেখতে পাবে। যেমন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم , فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره . { الزلزلة :৬-৮}

সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে। আবার কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।

{সূরা যিলযাল:৬-৮}