hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬১

জান্নাতের প্রবেশদারসমূহের নাম:

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : من أنفق زوجين في سبيل الله , نودي من أبواب الجنة . يا عبد الله , هذا خير , فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة و من كان من أهل الجهاد ععي من باب الجهاد , ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة . فقال أبو بكر رضي الله عنه : بأبي أنت و أمي يا رسول الله , ما على من دعي من تلك الأبواب من ضرورة , فهل يدعى أحد من تلك الأبواب كلها؟ قال : نعم , وأرجو أن تكون منهم . متفق عليه

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি দুটি প্রিয় বস্ত্ত আল্লাহর রাস্তায় খরচ করবে, জান্নাতের প্রবেশদার সমূহ থেকে আহবান করা হবে, হে আল্লাহর বান্দা! এটি উত্তম-কল্যাণকর। সুতরাং যে নামাযী হবে, তাকে নামাযের দরজা থেকে আহবান করা হবে। জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদ কে ডাকা হবে জিহাদের দরজা দিয়ে। সিয়াম পালনকারীকে রাইয়ান নামক দরজা থেকে আহবান করা হবে। দান-সদকাকারী দানবীরকে সদকার দরজা থেকে ডাকা হবে।

আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন: ইয়া রাসূলুল্লাহ! আমার পিতা মাতা আপনার তরে উৎসর্গ হোক। উপরোক্ত সকল দরজা দিয়ে একজনকে ডাকা আবশ্যক নয়। তবুও এমন কেউকি আছে? যাকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে? নবীজী বললেন: হ্যাঁ, আর আমি আশা করছি তুমিও হবে তাদের একজন। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (১৮৯৭) ও (১০২৭)।]