hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

দুনিয় ও আখেরাতে আমলের প্রতিদান:

عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :(( إن الله لا يظلم مؤمنا حسنة , يعطى بها في الدنيا , و يجزى بها في الآخرة , وأما الكافر فيطعم بحسنات ما عمل بها في الدنيا , حتى إذا أفضى إلى الآخرة لم يكن له حسنة يجزى بها )). أخرجه مسلم

বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মহান আল্লাহ তাআলা কোন মুমিন বান্দার উপরই একটি নেক আমলের ক্ষেত্রেও কোনরূপ অন্যায় করেন না। ঐ নেক আমলের বিনিময়ে দুনিয়াতে (রিযিক) দান করেন আর পরকালে উপযুক্ত প্রতিদান দান করবেন। আর কাফেরগণ কৃত নেকআমলের বিনিময়ে দুনিয়াতে জীবনোপকরণ লাভ করে। এক পর্যায়ে যখন সে আখেরাত পানে যাত্রা করে , আমলনামায় কোন আমলই আর অবশিষ্ট থাকে না যে প্রতিদান দেয়া হবে। [বর্ণনায় মুসলিম। হাদীস নং:(২৮০৮)]