hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

৭- ইসলামের রুকনসমূহ ইসলামের রুকন পাঁচটি:

عن ابن عمر رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه وسلم :(( إن الإســلام بني على خمس : شهادة أن لا إله إلا الله و أن محمدا رسول الله , وإقام الصلاة , وإيتاء الزكاة , وصيام رمضان , وحج البيت )). متفق عليه .

বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপর। এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ তা‘আলা ব্যতীত সত্যিকার কোন মা’বূদ (উপাস্য) নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযান মাসে সিয়াম পালন করা এবং বাইতুল্লাহর হজ্ব করা। [বর্ণনায় বুখারী ও মুসলিম, বুখারী হাদীস নং ৮ মুসলিম হাদীস নং ১৬, হাদীসের ভাষ্য মুসলিমের।]

‘‘লা ইলাহা ইল্লাল্লাহ’’র সাক্ষ্য দেয়ার অর্থ:

আল্লাহ তা’আলা ব্যতীত সত্যিকার কোন মাবূদ-উপাস্য নেই মর্মে মৌখিক ও আন্তরিক স্বীকৃতি প্রদান করা। তিনি ব্যতীত যত মা’বূদ আছে তাদের উপাস্যত্ব বাতিল এবং তাদের ইবাদতও বাতিল।

‘‘লা ইলাহা ইল্লাললাহু’’ প্রত্যাখ্যান ও স্বীকৃতি সম্বলিত বাক্য। ( لا إله / লা ইলাহা) বলে আল্লাহ ব্যতীত সকল উপাস্যকে অস্বীকার ও প্রত্যাখ্যান করা হয়েছে। إلا الله )/ ইল্লাল্লাহ) বলে শুধুমাত্র আল্লাহ তা‘আলার ইবাদতকে প্রতিষ্ঠিত ও গ্রহণ করা হয়েছে। স্বীকার করা হয়েছে যে, তাঁর ইবাদতে কোন শরীক নেই, যেমনি করে তাঁর রাজত্বে কোন শরীক-সমকক্ষ নেই।

‘‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’’র সাক্ষ্য দেয়ার অর্থ :

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আনুগত্য করা, তিনি যে খবর দিয়েছেন সেগুলোর স্বীকৃতি দেয়া, যা নিষেধ করেছেন, তা পরিহার করা এবং একমাত্র তাঁর অনুমোদিত পন্থায়ই আল্লাহর ইবাদত করা।