hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮১

জান্নাতীদের বাসন-পত্রের বিবরণ:

(১)আল্লাহ তাআলা ইরশাদ করেন:

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ ﴿17﴾ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ ﴿18﴾ { الواقعة :১৭-১৮}

তাদের কাছে ঘুরাফেরা করবে চির কিশোররা। পান পাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। {সূরা ওয়াকিয়া:১৭-১৮}

(২) আরো ইরশাদ হচ্ছে:

يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ { الزخرف :৭১}

তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেথায় চিরকাল থাকবে। {সূরা যুখরুফ:৭১}

(৩) অন্যত্র ইরশাদ হচ্ছে:

وَيُطَافُ عَلَيْهِمْ بِآَنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَ ﴿15﴾ قَوَارِيرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ﴿16﴾ { الإنسان :১৫-১৬}

তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মত পানপাত্রে। রূপালী স্ফটিকের পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। {সূরা ইনসান:১৫-১৬}

(৪) হাদীসে এসেছে

وعن عبد الله بن قيس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : جنتان من فضة آنيتهما و ما فيهما , وجنتان من ذهب آنيتهما و ما فيهما , وما بين القوم و بين أن ينظروا إلى ربهم إلا رداء الكبرياء على وجهه في جنة عدن . متفق عليه

সাহাবী আব্দুল্লাহ বিন কায়স রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: দু’টি জান্নাত এমন যে , তাদের বাসন-পাত্র এবং উভয়ের মাঝে যাকিছু আছে সবই রূপার। আবার অন্য দু’টি জান্নাত আছে, যাদের বাসন- পাত্র এবং তাদের মাঝে যা কিছু আছে সবই স্বর্ণের। জান্নাতে আদন তথা চিরস্থায়ী জান্নাতে বসবাসকারী ও তাদের পালনকর্তাকে দেখার মাঝে পর্দা শুধুমাত্র কিবরিয়া বা বড়ত্বের চাদর যা তাঁর চেহারায় বিদ্যমান। [বর্ণনায় বুখারী ( ৭৪৪৪) ও মুসলিম (১৮০)।]