hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

পদ মর্যাদর দিক থেকে তাঁদের অবস্থান :

তাঁরা বিশেষ মর্যাদাপূর্ণ ও সম্মানিত বান্দা, সর্বোতভাবে আল্লাহ তাআলার ইবাদত-আনুগত্য সম্পাদনকারী, অবাধ্যতার চি‎হ্নমাত্র নেই তাদের মাঝে। তাদের ভেতর রুবুবিয়্যাত (প্রভুত্ব) বা উলুহিয়্যাত (উপাস্যত্ব) এর কোন বিশেষত্ব নেই। তাঁদের জগত সম্পূর্ণ ভিন্ন ও অদৃশ্য। আল্লাহ তাআলা তাঁদের নূর থেকে সৃষ্টি করেছেন।