hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৮

কুরআনে উল্লেখকৃত ঐশী গ্রন্থসমূহের সংখ্যা :

আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল-কুরআনে উল্লেখ করেছেন যে, তিনি নিম্নোক্ত গ্রন্থাদি অবতীর্ণ করেছেন।

১। ইবরাহীম আলাইহিস সালাম-এর সহীফা সমগ্র।

২। তাওরাত, এটি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন।

৩। যাবুর, এটি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন।

৪। ইঞ্জীল এটি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন।

৫। আল কুরআন এ মহগ্রন্থ আল্লাহ তাআলা সমগ্র মানুষের কল্যাণের জন্য নবীশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর অবতীর্ণ করেছেন।

পূর্ববর্তী ঐশী গ্রন্থাদির উপর ঈমান ও তদানুযায়ী আমল করার বিধান :

আমরা বিশ্বাস করি যে, আল্লাহ তাআলা এসব গ্রন্থাদি অবতীর্ণ করেছেন। এসব গ্রন্থে বর্ণিত সকল সংবাদ ও তথ্যাবলিকে আমরা স্বীকৃতি প্রদান করি। যেমন কুরআনের তথ্যাবলি এবং পূর্ববর্তী গ্রন্থাবলিতে বর্ণিত অবিকৃত তথ্যাবলি। সেসব গ্রন্থে বর্ণিত বিধানাবলির যেগুলো রহিত হয়নি সেগুলোর উপর পূর্ণ সম্মতি ও সন্তুষ্টির সাথে আমরা আমল করি। আর যেসব গ্রন্থের নাম আমরা জানতে পারিনি সেসবের উপর সামগ্রিকভাবে ঈমান রাখি।