hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

৪- রাসূলগণের প্রতি ঈমান

ঈমান বিররুসুলের অর্থ হচ্ছে, এ দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকট -তাদের এক আল্লাহর ইবাদত এবং তিনি ছাড়া সকল উপাস্যদের অস্বীকার করার প্রতি আহবান করার জন্য- রাসূলদের প্রেরণ করেছেন। এবং এ বিশ্বাসপোষণ করা যে, তাঁরা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং সকলেই সত্যবাদী। আল্লাহ যে দায়িত্ব ও প্রত্যাদেশ দিয়ে তাদের প্রেরণ করেছেন তাঁরা প্রত্যেকেই তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও পূর্ন আমানতদারিতার সাথে। তাদের মধ্যে কিছু আছেন, যাদের নাম আল্লাহ আমাদের জানিয়েছেন। আবার অনেক আছেন যাদের নাম শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন।