hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

পুলসিরাত অতিক্রম করবে কারা:

একমাত্র মুসলমানরাই পুলসিরাত অতিক্রম করবে। আর কাফের ও মুশরিকদের প্রত্যেক উপদল তারা পৃথিবীতে যে সকল প্রতিমা, শয়তান ও এ জাতীয় বাতিল উপাস্যদের উপাসনা করত তাদের পিছনে পিছনে চলবে অত:পর স্বীয় মা’বূদসহ প্রথমে জাহান্নামে পতিত হবে।

এরপর অবশিষ্ট থাকবে যারা বাহ্যত: আল্লাহ তাআলার ইবাদত করত। খাঁটি মনে হোক কিংবা কপটতা তথা নেফাকীর সাথে। তাদের জন্য পুলসিরাত স্থির করা হবে। এরপর বিশেষ নূর যা শুধুমাত্র মুমিনদেরকে শামিল করবে এবং সেজদা দেয়া অসম্ভব হওয়ার মাধ্যমে মুনাফিকরা মুমিনদের থেকে পৃথক হয়ে যাবে। পরে তারা পিছনে জাহান্নামের দিকে ফিরে আসবে। আর মুমিনবৃন্দ পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছে যাবে।

পুলসিরাত অতিক্রম কর্মটি শুরুহবে হিসাব ও আমল পরিমাপকর্ম শেষ হওয়ার পর। অত:পর মানুষ পুলসিরাত অতিক্রম করার জন্য বাধ্য হবে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

وإن منكم إلا واردها , كان على ربك حتما مقضيا . ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا .{ مريم : ৭১-৭২}

তোমাদের মধ্যে এমন কেউ নেই , যে তথায় পৌঁছবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অত:পর আমি মুত্তাকীদের উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। {সূরা মারইয়াম:৭১-৭২}