hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

শিরকের নিকৃষ্ট পরিণাম

মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআনের চার আয়াতে শিরকের চারটি নিকৃষ্ট পরিণাম ও জঘন্য দিক বর্ণনা করেছেন। সেগুলো নিম্নরূপ :

(১)আল্লাহ তাআলা বলেন :

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا

‘নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্যে তিনি ইচ্ছা করেন। আর যে লোক আল্লাহর অংশীদার সাব্যস্ত করল, সে যেন বড় অপবাদ আরোপ করল।’ [সূরা নিসা : ৪৮।]

(২) আল্লাহ আরো বলেন :-

وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

‘যে লোক আল্লাহর সাথে শরীক করল সে সুদূর গোমরাহী ও বিভ্রান্তিতে পতিত হল।’ [সূরা নিসা : ১১৬।]

(৩) আল্লাহ তা’আলা অন্যত্র বলছেন :

إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

‘নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। অত্যাচারী-জালিমদের কোন সাহায্যকারী নেই।’ [সূরা মায়েদা : ৭২।]

(৪) অন্যত্র এরশাদ হচ্ছে :

وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ

‘এবং যে কেউ আল্লাহর সাথে শরীক করল, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃতভোজী পাখী তাকে ছোঁ মেরে নিয়ে গেল। অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোন দূরবর্তী স্থানে নিক্ষেপ করল।’ [সূরা আল-হজ্ব: ৩১।]