hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৪

জান্নাতবাসীদের কথাবার্তা ও যিকির:

(১) মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ ﴿74﴾ { الزمر :৭৪}

তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এ ভূমির ; আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। { যুমার :৭৪}

(২) আল্লাহ আরও বলেন:

دَعْوَاهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ وَآَخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿10﴾ { يونس :10}

সেখানে তাদের ধ্বনি হবে: হে আল্লাহ তুমি মহান পবিত্র! এবং সেখানে তাদের অভিবাদন হবে, সালাম এবং তাদের শেষ ধ্বনি হবে এই : সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। {সূরা ইউনুস:১০}

(৩) অন্যত্র ইরশাদ হচ্ছে:

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ﴿25﴾ إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا ﴿26﴾ { الواقعة :২৫ ــ ২৬}

সেখানে তারা কোন অসার ও পাপবাক্য শুনবে না। সালাম আর সালাম বাণী ব্যতীত। {সূরা ওয়াকিয়া:২৫-২৬}