hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৩

জান্নাতীদের যৌন-মিলন:

(১) আল্লাহ তাআলা ইরশাদ করেন:

إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ ﴿55﴾ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ﴿56﴾ { يس :৫৫-৫৬}

এ দিন জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের সঙ্গিগণ উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। {সূরা ইয়াসীন:৫৫-৫৬}

(২) হাদীসে এসেছে

عن زيد بن أرقم رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن الرجل من أهل الجنة ليعطى قوة مائة رجل في الأكل و الشرب و الشهوة و الجماع , فقال رجل من اليهود : فإن الذي يأكل و يشرب تكون له الحاجة , فقال رسول الله صلى الله عليه وسلم : حاجة أحدهم عرق يفيض من جلده , فإذا بطنه ضمر . أخرجه الطبراني و الدارمي .

সাহাবী যায়দ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: জান্নাতী প্রতিটি ব্যক্তিকে পানাহার, প্রবৃত্তিগত চাহিদা ও যৌন মিলনে একশত পুরুষের শক্তি প্রদান করা হবে। এটি শুনে জনৈক ইয়াহুদী প্রশ্ন করল: যে ব্যক্তি পানাহার করে তার প্রাকৃতিক কর্ম-প্রস্রাব পায়খানা-সম্পাদনের প্রয়োজন হয়। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তাদের এ প্রয়োজনের পরিবর্তে শরীর থেকে ঘাম বের হবে আর এরই কারণে পেট খালী হয়ে যাবে। [হাদীসটি সহীহ সনদে বর্ণিত হয়েছে। বর্ণনায় তবরাণী , আল মু‘জামুল কাবীর (৫/১৭৮) ও দারামী (২৭২১) দেখুন: সহীহ আল জামে (১৬২৭)]

(৩) হাদীসে আরো এসেছে

وعن أبي هريرة رضي الله عنه قال : قيل يا رسول الله : هل نصل إلى نسائنا في الجنة؟ فقال : إن الرجل ليصل في اليوم إلى مائة عذراء . أخرجه الطبراني في الأوسط و أبو نعيم في صفة الجنة .

সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল: ইয়া রাসূলাল্লাহ: আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে পৌঁছাতে পারব? উত্তরে রাসূলুল্লাহ বললেন: একজন ব্যক্তি একদিনে একশত কুমারীর কাছে যাবে (অর্থাৎ মিলিত হবে)। [হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। বর্ণনায় তবরাণী ,আল মু‘জামুল আওসাত এবং আবু নাঈম , সিফাতুল জান্নাহ।]