hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৫

জান্নাতে প্রবেশকারী সর্বপ্রথম ব্যক্তি:

عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : آتي باب الجنة يوم القيامة فأستفتح , فيقول الخازن : من أنت؟ فأقول : محمد , فيقول : بك أمرت لا أفتح لأحد قبلك . أخرجه مسلم

বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কিয়ামতের দিন আমি জান্নাতের প্রবেশদ্বারে এসে দরজা খুলতে বলব। রক্ষী বলবেন: কে আপনি? আমি বলব: মুহাম্মাদ। তখন তিনি বলবেন: আপনার ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি যে, আপনার পূর্বে কারো জন্য খুলব না। [বর্ণনায় সহীহ মুসলিম । হাদীস নং (১৯৭)।]

জান্নাতে প্রবেশকারী সর্বপ্রথম উম্মত:

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : نحن الآخرون الأولون يوم القيامة , ونحن أول من يدخل الجنة . متفق عليه

প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আমরা সর্বশেষ আগমনকারী কিয়ামতের দিন সর্বাগ্রে উত্থিত হব। এবং আমরাই সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করব। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৮৭৬) ও (৮৫৫)।]