hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৮

জান্নাতের বিবরণ

জান্নাত হচ্ছে শান্তির আবাস, সুখের ঠিকানা যা মহান আল্লাহ পরকালীন জীবনে মুমিন নর-নারীদের থাকার জন্য প্রস্ত্তত করেছেন।

জান্নাত সম্পর্কিত আমাদের এ আলোচনায় মূলত: এ বিষয়ে বর্ণিত কুরআনের আয়াত ও সহীহ হাদীসের আলোকে একটু বিন্যস্ত করে বলার চেষ্টা করা হয়েছে মাত্র। যেমন, এ জান্নাত ও তার নেয়ামতসমূহের সৃষ্টি কর্তা কে? আর তিনি হচ্ছেন সেই মহান রাববুল আলামীন আল্লাহ, যার রহমতের উপর ভিত্তি করে টিকে আছে এ বিশ্ব। আরো আলোচনা করা হয়েছে: সর্ব প্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? কার পায়ের পবিত্র স্পর্শে জান্নাত ধন্য হয়েছে? আর তিনি হচ্ছে সৃষ্টি সেরা মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।