hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

কাফেরদের নেক আমলের বিধান:

কাফের ও মুনাফিকদের কোন প্রকার ইবাদত ও নেক আমল কবুল করা হয় না। কারণ ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত ঈমান এদের ক্ষেত্রে অনুপস্থিত। তাদের নেকআমলসমূহ ছাইভষ্ম সদৃশ যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলিঝড়ের দিন। কেয়ামতের দিন সকল মানুষের সামনে তাদের সম্পর্কে ঘোষণা দেয়া হবে যে, এরাই সেসব লোক যারা স্বীয় প্রতিপালকের উপর মিথ্যা আরোপ করেছিল।

১-আল্লাহ তাআলা বলেন:

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أُولَئِكَ يُعْرَضُونَ عَلَى رَبِّهِمْ وَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ { هود :১৮}

আর তাদের চেয়ে বড় যালেম কে? যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাত সম্মুখীন করা হবে আর সাক্ষীগন বলতে থাকবে, এরাই ঐসব লোক, যারা স্বীয় পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখ! যালেমদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে। {সূরা হুদ:১৮)

২-অন্যত্র ইরশাদ হচ্ছে:

مَثَلُ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ أَعْمَالُهُمْ كَرَمَادٍ اشْتَدَّتْ بِهِ الرِّيحُ فِي يَوْمٍ عَاصِفٍ لَا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا عَلَى شَيْءٍ ذَلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ { إبراهيم :১৮}

যারা স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী, তাদের অবস্থা এইযে, তাদের নেকআমলসমূহ ছাইভষ্মের মত যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ধুলিঝড়ের দিন। তাদের উপার্জনের কোন অংশই তাদের করতলগত হবে না । এটাই দূরবর্তী পথভ্রষ্টতা। {সূরা ইবরাহীম:১৮}

৩-আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা আরও বলেন:

يَوْمَ يَرَوْنَ الْمَلَائِكَةَ لَا بُشْرَى يَوْمَئِذٍ لِلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًا مَحْجُورًا ﴿22﴾ وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا ﴿23﴾ { الفرقان :২২-২৩}

যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোন সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, কোন বাধা যদি তা আটকে রাখতো। আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব অত:পর সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকনারূপ করে দেব। {সূরা ফুরকান:২২-২৩}