hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

হিসাব ও মিযান হিসাব:

মহান আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে তাঁর সামনে দাঁড় করাবেন এবং তাদের কৃত আমল সম্পর্কে অবহিত করবেন। অত:পর তাদের আমল অনুপাতে প্রতিদান দান করবেন। নেক কাজের বিনিময়ে দশ থেকে সাতশত গুণ বরং আরোও বর্ধিত করে, আর বদকাজের বিনিময়ে সমপরিমাণ প্রতিদান দেবেন।