hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪২

১০- ঈমানের রুকনসমূহ

ঈমানের রুকন ছয়টি, যেগুলো হাদীসে জিবরাঈলে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাঈল আলাইহিসসালাম ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ উত্তরে বলেন:

أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره . متفق عليه .

‘আল্লাহ তাআলা, তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলবৃন্দ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। আরও বিশ্বাস স্থাপন করা তাকদীরের ভাল-মন্দের প্রতি। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (৫০) এবং মুসলিম (৮)। হাদীসের ভাষ্য ইমাম মুসলিমের।]