hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯১

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীবৃন্দ:

‘উম্মাহাতুল মুমিনীন’ তাঁরাই হচ্ছেন দুনিয়া-আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীবৃন্দ। তাঁরা প্রত্যেকেই মুসলমান, পূত-পবিত্র, সতি-সাধ্বী, নির্মল চরিত্রের অধিকারী এবং মান-সম্মানে আঘাত আসতে পারে এমন সব রকমের খারাবি ও দোষ-ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। তাঁরা হচ্ছেন,

খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবু বকর, সাওদা বিনতে যুম’আহ, হাফসা বিনতে ওমর, যয়নাব বিনতে খুযাইমা, উম্মে সালামা, যয়নাব বিনতে জাহাশ, জুয়াইরিয়া বিনতে হারেছ, উম্মে হাবিবা বিনতে আবু সুফয়ান, সাফিয়্যা বিনতে হুয়াইয় এবং মায়মূনা বিনতে হারেছ রাদিয়াল্লাহু আনহুন্না আজমাঈন।

এদের মধ্যে খাদিজা ও যয়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহর পূর্বেই ইন্তেকাল করেছেন অবশিষ্ট সকলেই তাঁর পরে।

তাদের মধ্যে মর্যাদায় সর্বশ্রেষ্ঠ হচ্ছেন: খাদিজা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা ।