১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৮
কেয়ামতের দিন কি বিষয়ে প্রশ্ন করা হবে:
১-আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا { الإسراء :৩৬)
যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই তার পিছনে পড়োনা। নিশ্চয়ই কান, চক্ষু ও অন্ত:করণ এদের প্রত্যেকটিই জিজ্ঞেসিত হবে।{সূরা ইসরা:৩৬}
২-আল্লাহ তাআলা আরোও বলেন:
ويوم يناديهم فيقول أين شركاءي الذين كنتم تزعمون . { القصص :৬২}
যেদিন আল্লাহ তাদের ডাক দিয়ে বলবেন: তোমরা যাদের কে আমার শরীক দাবী করতে তারা কোথায় ?। {সূরা কাসাস:৬২}
৩-আল্লাহ অন্যত্র বলছেন:
ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين . { القصص :৬৫}
যে আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলগনকে কি জবাব দিয়েছিলে।{সূরা কাসাস:৬৫}
৪-আল্লাহ তাআলা আরো বলেন:
فوربك لنسئلنهم أجمعين عما كانوا يعملون .{ الحجر :৯২-৯৩}
অতএব আপনার পালনকর্তার কসম , আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। ওদের কাজকর্ম সম্পর্কে।{সূরা হিজর:৯২-৯৩}
৫-আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করছেন:
وأوفوا بالعهد إن العهد كان مسئولا . { الإسراء : ৩৪}
আর অঙ্গীকার পূর্ণ কর। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।{সূরা ইসরা :৩৪}
৬-আরো ইরশাদ হচ্ছে:
ثم لتسئلن يومئذ عن النعيم . { التكاثر :৮}
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। { সূরা তাকাসুর:৮}
৭-মহান আল্লাহ তাআলা অন্যস্থানে বলছেন:
فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ ﴿6﴾ فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَمَا كُنَّا غَائِبِينَ ﴿7﴾ وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿8﴾ { الأعراف :৬-৭}
অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব রাসূলগণকে। অত:পর আমি স্বজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব বস্ত্তত: আমিতো অনুপস্থিত ছিলাম না। {সূরা আরাফ:৬-৭}
৮- হাদীসে এসেছে
وعن أبي برزة الأسلمي رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :(( لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه , وعن علمه فيما فعل , وعن ماله من أين اكتسبه و فيما أنفقه , وعن جسمه فيما أبلاه )). أخرجه الترمذي و الدارمي .
সাহাবী আবু বারযাহ আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দু’পা নিম্নোক্ত বিষয়ে জিজ্ঞেসিত হওয়ার পূর্ব পর্যন্ত নিজ জায়গায় স্থির থাকবে। তার বয়স সম্পর্কে কি কাজে সে সেটি নিঃশেষ করেছে , জ্ঞান সম্পর্কে এর মাধ্যমে সে কি করেছে, সম্পদ সম্পর্কে কোথায় হতে উপার্জন করেছে আর কোন কাজে ব্যয় করেছে আর তার শরীর সম্পর্কে কি কাজে সেটি জীর্ণ ও ক্ষয় করেছে। [হাদীসটি বিশুদ্ধ সনদে তিরমিযী ও দারামীতে বর্ণিত হয়েছে। হাদীস নং তিরমিযী (২৪১৭) আর দারামী (৫৪৩) । দেখুন আস্সিলসিলাতুস সহীহা (৯৪৬)]