hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

পুলসিরাত পার হওয়ার পর ঈমানদারদের অবস্থা কি হবে:

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : (( يخلص المؤمنون من النار فيحبسون على قنطرة بين الجنة و النار , فيقتص لبعضهم من بعض مظالم كانت بينهم في الدنيا , حتى إذا هذبوا و نقوا أذن لهم في دخول الجنة , فوالذي نفس محمد بيده لأحدهم أهدى بمنزله في الجنة منه بمنزله كان في الدنيا )). أخرجه البخاري

সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মুমিনগন জাহান্নাম থেকে মুক্তি পাবে অত:পর তাদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি পুলের নিকট আটক করা হবে এবং পৃথিবীতে যারা অন্যায়ের শিকার হয়েছিল তাদের পক্ষ থেকে কিসাস (প্রতিশোধ) নেয়া হবে। অত:পর তাদেরকে পরিস্কার ও নিষ্কলুস করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। কসম সে সত্ত্বার যার হাতে আমার জীবন তাদের প্রত্যেকেই জান্নাতে তার আবাসস্থল পৃথিবীর আবাসস্থল থেকেও ভাল করে চিনতে পারবে। [বর্ণনায় বুখারী। হাদীস নং (৬৫৩৫)]