hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২২

আল বা’ছ (পুনরুত্থান):

বা’ছ হচ্ছে: শিঙ্গায় দ্বিতীয় ফুৎকার দেয়ার পর সকল মৃতদেরকে জীবিত করা, তখন সকল মানুষ খালী পা, বিবস্ত্র ও খতনা-বিহীন অবস্থায় আল্লাহ রাববুল আলামীনের নিমিত্তে দন্ডায়মান হবে। এবং প্রত্যেক বাক্তি যে আক্বীদা ও বিশ্বাসের উপর মৃত্যু বরণ করেছে তার উপর উত্থিত হবে।

১- আল্লাহ তাআলা বলেন:

ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ... { يس : ৫১-৫২}

শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে হায় আমাদের দুর্ভোগ! কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? রহমান আল্লাহতো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। (সূরা ইয়াসীন: ৫১-৫২)

২- আল্লাহ তাআলা অন্যত্র বলছেন:

ثم إنكم بعد ذلك لميتون , ثم إنكم يوم القيامة تبعثون . { المؤمنون : ১৫-১৬)

এরপর তোমরা মৃত্যুবরণ করবে। অত:পর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। ( সূরা আল- মুমিনূন:১৫-১৬)