১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫১
তাওহীদবাদী পাপীদের জাহান্নাম থেকে বের হয়ে আসা।
عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما , ثم تدركهم الرحمة , فيخرجون و يطرحون على أبواب الجنة . قال : فيرش عليهم أهل الجنة الماء فينبتون كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة . أخرجه أحمد و الترمذي .
সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, তাওহীদ বাদী কিছু (পাপী) লোককে জাহান্নামে শাস্তি দেয়া হবে, এক পর্যায়ে তারা কয়লা হয়ে যাবে। অত:পর তাদেরকে বিশেষ রহমত ও দয়া স্পর্ষ করবে, ফলশ্রুতিতে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এবং জান্নাতের দরজার উপর নিক্ষেপ করা হবে। এরপর জান্নাত অধিবাসীরা তাদের উপর পানি ছিটিয়ে দেবে ফলে তারা উৎপন্ন হবে যেমন করে স্রোতে ভেসে আসা খড়কুটুর উপর তৃণ উৎপন্ন হয়। এরপর তারা জান্নাতে প্রবেশ করবে। [হাদীস টি সহীহ। বর্ণনায় আহমাদ (১৫২৬৮) এবং তিরমিযী (২৫৯৭)।]
وعن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : يخرج من النار من قال : لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن شعيرة , ثم يخرج من النار من قال : لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن برة , ثم يخرج من النار من قال : لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزن ذرة . متفق عليه
বিশিষ্ট সাহাবী আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোন উপাস্য নেই মর্মে সাক্ষ্য দেবে এবং তার অন্তরে যবের দানা পরিমাণ ঈমানও অবশিষ্ট থাকবে তাকে (এক সময়ে) জাহান্নাম থেকে বের করা হবে। অত:পর বের করা হবে যারা আল্লাহ তাআলা ব্যতীত কোন সত্যিকার উপাস্য নেই মর্মে সাক্ষ্য দেবে এবং তাদের অন্তরে গমের দানা পরিমাণও ঈমান অবশিষ্ট থাকবে। এরপর বের করা হবে যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার উপাস্য নেই এবং তাদের অন্তরে অনু পরিমাণ ঈমানও অবশিষ্টি থাকবে। [বর্ণনায় বূখারী ও মুসলিম, হাদীস নং যথাক্রমে (৪৪) ও (১৯৩)।]