hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

(১) শিরকে আকবর

শিরকে আকবর সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্বীন থেকে বহিস্কার করে দেয়। পূর্বেকৃত সকল নেক আমল নিষ্ফল ও ব্যর্থ করে দেয়। সংশ্লিষ্ট ব্যক্তির জীবন ও সম্পদ অনিরাপদ ও হালাল হয়ে যায়। শিরক অবস্থায়- তাওবা না করে- মারা গেলে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে।

শিরকে আকবর হচ্ছে সম্পূর্ণ বা আংশিক ইবাদত গাইরুল্লাহর জন্য নিবেদন, অর্থাৎ যে কোন একটি ইবাদত আল্লাহ ভিন্ন অন্য কারো নিমিত্তে সম্পাদন করা। যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া-প্রার্থনা করা, জ্বিন-শয়তান, ক্ববরবাসী ও এ জাতীয় কারো উদ্দেশ্যে পশু যবেহ করা, নজর-মান্নত করা। অনুরূপভাবে গাইরুল্লাহর নিকট এমন জিনিস প্রার্থনা করা যার উপর আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষমতা নেই। যথা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট ধন-সম্পদ ও আরোগ্য প্রার্থনা করা। গাইরুল্লাহর নিকট বৃষ্টি ও প্রয়োজনীয় জিনিস তলব করা। এবং এ জাতীয় সকল কাজ : যা জাহেল-মুর্খ লোকেরা ওলি-আউলিয়াদের কবরে অথবা পাথর, গাছ ও এ জাতীয় প্রতিমার নিকট গিয়ে করে থাকে।