hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

দাজ্জালের আবির্ভাবের স্থান:

عن النواس بن سمعان رضي الله عنه قال : ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال و فيه : ((... إنه خارج خلة بين الشام و العراق فعاث يمينا و عاث شمالا )) أخرجه مسلم

সাহাবী নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করেছেন, তাতে আছে ((... সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তীস্থান ‘‘ খিল্লাহ ’’ নামক স্থানে আবির্ভূত হবে অত:পর ডানে ও বামে খুব দ্রুত বি:শৃংখলা সৃষ্টি করবে।

বর্ণনায় মুসলিম হাদীস নং২৯৩৭

যে সব স্থানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না:

(১) عن أنس رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : (( ليس من بلد إلا سيطؤه الدجال إلا مكة و المدينة )). متفق عليه

বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরেই দাজ্জাল প্রবেশ করবে। বুখারী (১৮৮১) ও মুসলিম(২৯৪৩)

وعن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم ذكر الدجال – وفيه- قال : (( ولا يقرب أربعة مساجد , مسجد الحرام , و مسجد المدينة , و مسجد الطور , و مسجد الأقصى )) أخرجه أحمد

নবীজীর একজন সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন -তাতে আছে- নবীজী বলেন:সে চারটি মসজিদের কাছেযেতেপারবেনা,মসজিদুল হারাম , মসজিদুন নববী, মসজিদুত তূর এবং মসজিদুল আকসা।

হাদীসটি সহীহ সনদে ইমাম আহমদ বর্ণনা করেছেন। হাদীস নং২৪০৮৫ , দেখুন: আসসিলসিলাতুস সহীহা ক্রমিক:২৯৩৪