hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৭

৬ - তাকদীরের ভাল-মন্দের প্রতি ঈমান:

القدر : দ্বারা উদ্দেশ্য হচ্ছে: প্রত্যেক বস্ত্ত সম্পর্কে আল্লাহ তাআলার সম্যক জ্ঞান এবং সে সকল বিষয় সম্বন্ধে যার অস্তিত্ব দান বা বান্দা থেকে সঙ্ঘটনের ইচ্ছা তিনি করেছেন। অনুরূপ ভাবে জগৎসমূহ, জগতের নানাবিধ অবস্থা এবং তার যাবতীয় বস্ত্ত ও বিষয়াবলী সম্পর্কে আল্লাহ তাআলার পরিজ্ঞান। আর এ সবকিছুর হিসাব ও লিখন সব লাওহে মাহফুজে সংরক্ষিত আছে।আর কদর হচ্ছে নিজ সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলার গোপন-রহস্য যে ব্যাপারে না কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা অবহিত হতে পেরেছে, না কোন প্রেরিত রাসূল।

ঈমান বিল কাদার (তাকদীরের ভাল - মন্দের প্রতি বিশ্বাস) এর তাৎপর্য হচ্ছে:

প্রত্যেক সঙ্ঘটিত ও সঙ্ঘটিতব্য বিষয় ভাল কি মন্দ সব আল্লাহ তাআলার সিদ্ধান্ত ও নির্ধারণ অনুযায়ী হয়ে থাকে মর্মে দৃঢ় বিশ্বাস পোষন করা।

যেমন আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

إنا كل شىء خلقناه بقدر { القمر :৪৯}

আমি প্রত্যেক বস্ত্ত সৃষ্টি করেছি নির্ধরিত পরিমাপে। {সূরা কামার:৪৯}