hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৯

১-এক নম্বর:

এ দৃঢ় বিশ্বাস পোষন করা যে, মহান আল্লাহ তাআলা সর্ববিষয়ে-একত্রে ও বিস্তারিত ভাবে- পরিজ্ঞাত। উক্ত বিষয়াদি তাঁর নিজ কর্ম সংশ্লিষ্টও হতে পারে, যেমন:সৃষ্টি করা, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা, জীবিত করা, মৃত্যুদান করা এবং এ জাতীয় বিষয়াদি। আবার সৃষ্টিকুলের কর্ম সংশ্লিষ্টও হতে পারে। যেমন মানুষের কথা, কাজ ও তাদের অবস্থাদি অনুরূপ ভাবে জীব-জন্তু , উদ্ভিদ ও জড় পদার্থ ইত্যাদির অবস্থা ও পরিস্থিতি। মহান আল্লাহ তাআলা এ সকল বিষয়ে পরিপূর্ণরূপে পরিজ্ঞাত। যেমন ইরশাদ হচ্ছে:

اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا { الطلاق :১২}

আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও তাদের অনুরূপ, এসবের মাঝে নেমে আসে তাঁর আদেশ, যাতে তোমরা বুঝতে পার যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। {সূরা তালাক:১২}