hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

নবী-রাসূল প্রেরণ :

পৃথিবীতে যত জাতির আবির্ভাবই ঘটেছে কোন জাতিই কখনো নবী-রাসূল শূন্য ছিল না, সকল জাতির নিকটই আল্লাহ তাআলা হয়ত স্বতন্ত্র শরিয়ত দিয়ে স্বতন্ত্র একজন রাসূল প্রেরণ করেছেন অথবা পূর্ববর্তী শরিয়ত প্রয়োজনীয় সংস্কার সাধনের ক্ষমতাদিয়ে (পুনরাম্ভের জন্য) একজন নবী পাঠিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন :

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ﴿36﴾ ( سورة النحل : 36)

আমি প্রত্যেক জাতির নিকটই রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুত বর্জন কর। [সূরা আন-নাহল:৩৬।]

আল্লাহ আরো বলেন,

إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ ﴿44﴾ ( سورة المائدة : 44)

নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো, এর মাধ্যমে ইয়াহূদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রববানী ও ধর্মবিদগণ। [সূরা আল- মায়েদা : ৪৪।]