hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৩

জাহান্নামের জ্বালানী:

১- আল্লাহ তাআলা বলেন:

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ﴿6﴾ { التحريم :৬}

হে মুমিনগন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর , যার জ্বালানী ও ইন্ধন হবে মানুষ ও প্রস্তর। যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগন। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে। {সূরা তাহরীম:৬}

২-আল্লাহ তাআলা আরো বলেন:

فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ { البقرة :২৪}

তাহলে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্ত্তত করা হয়েছে কাফেরদের জন্য। {সূরা বাকারা:২৪}

৩-অন্যত্র ইরশাদ হচ্ছে:

إنكم و ما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون .{ الأنبياء :৯৮}

তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছ , সকলেই জাহান্নামের ইন্ধন। তোমরাই তাতে প্রবেশ করবে।{সূরা আম্বিয়া:৯৮}