hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৬

কিতাব তথা আমলনামা গ্রহণ:

প্রত্যেক অবস্থানকারীকে তার আমলনামা প্রদান করা হবে। সে জীবনে ভাল-মন্দ যা কিছুই করেছে তাতে সব লেখা আছে। তাদের কতেককে আমলনামা ডান হাতে দেয়া হবে তারা হচ্ছে নেককার ভাগ্যবান আর কতেককে দেয়া হবে বাম হাতে তারা হচ্ছে বদকার-দুর্ভাগা।

১- আল্লাহ তাআলা বলেন:

يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ﴿6﴾ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ﴿7﴾ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ﴿8﴾ وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا ﴿9﴾ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ﴿10﴾ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ﴿11﴾ وَيَصْلَى سَعِيرًا ﴿12﴾ { الإنشقاق :৬-১২}

হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে। অত:পর তার সাক্ষাৎ ঘটবে। যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে, তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার-পরিজনের নিকট হৃষ্টচিত্তে ফিরে যাবে। এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া হবে, সে মৃত্যুকে আহবান করবে এবং জাহান্নামে প্রবেশ করবে।

{সূরা ইনশিকাক: ৬-১২}

২-মহান আল্লাহ তাআলা আরো বলেন:

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ ﴿25﴾ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ ﴿26﴾ يَا ‎لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ﴿27﴾ الحاقة :২৫-২৭}

আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে হায়! আমায় যদি আমার আমলনামা না দেয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসাব। হায়! আমার মৃত্যুই যদি শেষ হতো।

{ সূরা আল-হা-ক্কাহ: ২৫-২৭}