hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

৩- ইবাদত ইবাদতের অর্থ ও তাৎপর্য:

ইবাদতের একমাত্র উপযুক্ত ও যোগ্য দাবিদার হচ্ছেন মহান আল্লাহ তা’আলা। ইবাদতের ভেতর দু’টি দিক আছে, সেই বিষয়দ্বয়ের উপর ইবাদত প্রয়োগ হয়।

(এক) দাসত্ব : অর্থাৎ পূর্ণ ভক্তি-শ্রদ্ধা ও ভালবাসার সাথে আল্লাহ তা’আলার নির্দেশাবলী পালন ও নিষেধাবলী বর্জন করার মাধ্যমে তাঁর বশ্যতা স্বীকার করা ও তাঁর অনুগত হয়ে থাকা।

(দুই) যার মাধ্যমে ইবাদত করা হয় : আর এটি অনেক ব্যাপক, সংক্ষেপে বলা যায়, প্রত্যেক কথা ও কাজ যা আল্লাহ তা‘আলা পছন্দ ও অনুমোদন করেন। সেটি যাহেরী (দৃশ্যমান) হতে পারে কিংবা বাতেনী (অদৃশ্যমান)। যেমন দু‘আ, যিকির, সালাত, মুহাববত ইত্যাদি।

উদাহরণ স্বরূপ বলা যায়- সালাত একটি ইবাদত, এটি বাস্তবায়ন করা হচ্ছে দাসত্বের বহিঃপ্রকাশ। অতএব আমরা সালাতের মাধ্যমে পূর্ণ ভক্তি-শ্রদ্ধা, মুহাববত-ভালবাসার সাথে হীন ও নত হয়ে এক আল্লাহর ইবাদত করি। আর শুধুমাত্র অনুমোদিত ইবাদতই সম্পাদন করি।