hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২০

জাহান্নামের গভীরতা:

১- হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه قال : كنا مع رسول الله صلى الله عليه وسلم إذ سمع وجبة , فقال النبي صلى الله عليه وسلم : تدرون ما هذا؟ قلنا : الله ورسوله أعلم , قال : هذا حجر رمي به في النار منذ سبعين خريفا فهو يهوي في النار الآن حتى انتهى إلى قعرها . أخرجه مسلم

সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম, হঠাৎ তিনি শিলাখন্ড পতিত হওয়ার বিকট একটি আওয়াজ শুনতে পেলেন। নবীজী আমাদের উদ্দেশ্যে বললেন : তোমরা কি জান এটি কি? বর্ণনাকারী বলেন: আমরা বললাম : আল্লাহ ও তদিয় রাসূল ভাল জানেন। তখন রাসূলুল্লাহ বললেন: এটি একটি পাথর খন্ড, সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে এবং এ সত্তর বছর যাবত ক্রমাগত নিচের দিকে পতিত হচ্ছে, শেষ পর্যন্ত এখন গিয়ে তার তলদেশে পৌছেছে। [সহীহ মুসলিম। হাদীস নং (২৮৪৪)।]

২- হাদীসে এসেছে

وعن سمرة بن جندب رضي الله عنه أنه سمع نبي الله صلى الله عليه وسلم يقول : إن منهم من تأخذه النار إلى كعبيه , ومنهم من تأخذه إلى حجزته , ومنهم من تأخذه إلى عنقه . أخرجه مسلم

সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, নবীজী বলেন, কোন কোন জাহান্নামীকে আগুন তার টাখনু পর্যন্ত পাকড়াও করবে। কারো কারো কোমর পর্যন্ত এবং কারো কারো গ্রীবাদেশ পর্যন্ত। [সহীহ মুসলিম। হাদীস নং (২৮৪৫)।]