hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

ইসলাম ধর্মের তিনটি স্তর রয়েছে। ইসলাম, ঈমান ও ইহসান। প্রতিটি স্তরের স্বতন্ত্র কিছু মৌলিক বিষয় রয়েছে। ইসলাম, ঈমান ও ইহসানের মধ্যে পার্থক্য :-

(১) ইসলাম ও ঈমানকে যদি একইস্থানে-একত্রে উল্লেখ করা হয়। তাহলে ইসলাম দ্বারা উদ্দেশ্য হবে অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা সম্পাদনযোগ্য বাহ্যিক আমল। যেমন ইসলামের পাঁচ রুকন: কালেমার স্বাক্ষ্য, সালাত, সিয়াম, যাকাত ও হজ্ব। আর ঈমান এর অর্থ হবে, অন্তর দ্বারা সম্পাদনযোগ্য বিশ্বাসগত আমল যেমন ঈমানের ছয়টি মৌলিক বিষয় হল; আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, ফেরেশতকুলের প্রতি বিশ্বাস...

আর যদি ইসলাম ও ঈমানকে আলাদা আলাদা উল্লেখ করা হয় তাহলে একটি দ্বারা উভয়টি বুঝানো হবে। তখন প্রত্যেকটি অপরটির অর্থ ও হুকুম শামিল করবে।

(২) ইহসানের পরিধি ঈমানের পরিধি অপেক্ষা ব্যাপক আর ঈমানের পরিধি ইসলামের পরিধির চেয়ে বিস্তৃত।

ইহসান নিজের দিক থেকে ব্যাপক। কেননা সে ঈমানকে শামিল করে। তাই একজন বান্দা ঈমানকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা ব্যতীত ইহসানের স্তর পর্যন্ত পৌঁছতে পারবে না। আর ইহসান- বাস্তবায়নকারী মুহসিনদের দিক থেকে খাস। কারণ আহলে ইহসান (মুহসিন), আহলে ঈমানেরই (মুমিন) অন্তর্ভূক্ত একটি দল।

অতএব প্রত্যেক মুহসিন মুমিন, কিন্তু প্রত্যেক মুমিন মুহসিন নয়।

(৩) ঈমান নিজের দিক থেকে ইসলাম অপেক্ষা ব্যাপক। কারণ ঈমান, ইসলামকে শামিল করে। তাই বান্দা ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন না করে ঈমানের স্তর পর্যন্ত পৌঁছতে পারবে না। আর ঈমান আহলে ঈমান-মুমিনদের দিক থেকে খাস। কেননা আহলে ঈমান, আহলে ইসলামেরই একটি দল-। সকলেই নয়। অতএব প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়।