hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৫

জাহান্নামীদের চেহারার বিবরণ:

১-আল্লাহ তাআলা ইরশাদ করেন:

ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة , أليس في جهنم مثوى للمتكبرين . { الزمر :৬০}

যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কেয়ামতের দিন আপনি তাদের মুখ কাল দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নাম নয় কি? {সূরা যুমার:৬০}

২-অন্যত্র ইরশাদ হচ্ছে:

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ﴿40﴾ تَرْهَقُهَا قَتَرَةٌ ﴿41﴾ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ ﴿42﴾

{ عبس :৪০-৪২}

এবং অনেক মুখ মন্ডল সেদিন হবে ধূলি ধূসরিত। তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। তারাই কাফের পাপিষ্ঠের দল।{সূরা আবাসা:৪০-৪২}

৩-আল্লাহ তাআলা আরো বলেন:

وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ ﴿24﴾ تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ ﴿25﴾

{ القيامة :২৪-২৫}

আর অনেক মুখমন্ডল সেদিন বিবর্ণ হয়ে পড়বে। তারা আশংকা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হবে। { সূরা ক্বেয়ামাহ:২৪-২৫}

৪-অন্যত্র বলা হচ্ছে:

وجوه يومئذ خاشعة , عاملة ناصبة , تصلى نارا حامية . { الغاشية :২-৪

অনেক মুখমন্ডল সেদিন হবে ভীত-সন্ত্রস্ত।ক্লিষ্ট,ক্লান্ত।তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।{সূরা গাশিয়াহ :২-৪}

৫-আরো ইরশাদ হচ্ছে:

تلفح وجوههم النار وهم فيها كالحون .{ المؤمنون :১০৪}

আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে।{সূরা মুমিনূন:১০৪}