hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৭

পাপকর্মের শাস্তি প্রতিরোধ প্রসঙ্গ:

মুমিন যদি কোন পাপ করে ফেলে তাহলে সে ঐ পাপের শাস্তি নিম্নোক্ত পদ্ধতিতে প্রতিরোধ করতে পারে:

তাওবা করতে পারে তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন।অথবা ইস্তিগফার করতে পারে তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেবেন অথবা নেক কর্ম সম্পাদন করতে পারে যা সে পাপ মিটিয়ে দিবে।অথবা তার জন্য তার মুমিন ভ্রাতৃবৃন্দ দু‘আ করতে পারে এবং ইস্তেগফার করবে আর আল্লাহ ক্ষমা করে দেবেন।অথবা তারা তার জন্য তাদের কৃত আমলের ছাওয়াব দান করতে পারে যা তার উপকারে আসবে অথবা আল্লাহ তাআলা দুনিয়াতে মুসিবতে ফেলতে পারেন যা তার পাপের কাফফারা হয়ে যাবে অথবা বরযখে কোন বিপদে ফেলতে পারেন যা কাফফারা হিসেবে বিবেচিত হবে অথবা কিয়ামতের ময়দানে কোন বিপদে ফেলতে পারেন যা তার পাপের কাফফারা হবে অথবা তার জন্য তার নবী সুপারিশ করতে পারেন কিংবা পরম করুনাময় আল্লাহ তার প্রতি রহম করতে পারেন। আর আল্লাহ ক্ষমাকারী অতীব করুনাময়।